ছবিঃ সংগৃহীত
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ডাব ভর্তি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খায় পিকআপ। এ ঘটনায় ওই পিকআপের চালক মোক্তাদির মিয়া (২৮) নিহত হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই মোহাম্মদ রাসেল। এর আগে সোমবার (২৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলছাটা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
এসআই জানান, সিলেট নবীগঞ্জ থেকে ডাব ভর্তি একটি পিক আপ পিকআপ (ঢাকা মেট্রো: ন ১২৮১৩২) আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল। সোমবার (২৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলছাটা এলাকায় ওই পিকআপটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খায়। ঘটনাস্থলে চালক মোক্তার নিহত হয়।
এস আই আরো জানান, নিহাতের মরদেহ ও দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষে নিহতের ছোট ভাই মোহাম্মদ আলী মরদেহ বিনা ময়না তদন্তে হস্তান্তরের জন্য একটি আবেদন করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...
নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

মন্তব্য (০)