পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগি সংগঠণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৭ অক্টোবর) দুপুরে পঞ্চগড় চেম্বার অব কমার্স ভবনে এই কর্মী সম্মেলনের অনুষ্ঠিত হয়। সম্মেলনটির আয়োজন করে সংগঠণটির জেলা শাখা।
জেলার সভাপতি ওয়ালিউর রহমানের সভাপতিত্বে এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পঞ্চগড় জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন, বাংলাদেশ স্থলবন্দরের সাধারণ সম্পাদক আবুল হাসেম বাদল, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন, জেলা জামায়াতের সেক্রেটারি দেলওয়ার হোসরন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা কমিটির সহ-সভাপতি তোফায়েল প্রধান প্রমূখ।ছাড়াও সম্মেলনে
এ সময় বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শ্রমিক সংগঠণ হলো বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামীলীগের জুলুম নির্যাতনের কারনে আমরা খোলামেলা কোন কর্মসূচি পালন করতে পারিনি। আল্লাহর ইচ্ছাতেই গণ অভ্যুথানের মাধ্যমে ফ্যসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শ্রমিক কল্যান ফেডারেশনের অধীনে এক হাজার ট্রেড ইউনিয়ন সৃস্টি হয়েছে। আগামিতে শ্রমিক কল্যান ফেডারেশনকে শক্তিশালী করার জন্য সারা দেশের প্রতিটি ইউনিয়ন তথা ওয়ার্ডগুলোতেও ট্রেড ইউনিয়ন করার ঘোষনা দেন বক্তারা।উক্ত অনুষ্ঠানে
জেলার বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...
নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

মন্তব্য (০)