ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের অবৈধ প্লট বাতিলের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজউকের পূর্বাচল শাখা কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন পূর্বাচলের ক্ষতিগ্রস্ত আদিবাসী বাসিন্দারা। শনিবার (২৬ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার পূর্বাচল উপশহরের ১ নম্বর সেক্টর এলাকার শাখা কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
পূর্বাচল আদিবাসী অধিকার আদায় আন্দোলনের প্রধান সমন্বয়ক দুলাল হোসেনের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহ আলম অভি, আনোয়ার, সাহেদ প্রধান, মুন্না, শিক্ষিকা সানজিদা আক্তার, আমেনা বেগম প্রমুখ। এ সময় ক্ষতিগ্রস্ত আদিবাসীরা বলেন, পূর্বাচলের প্রকৃত জমি মালিক তথা আদিবাসীদের বঞ্চিত করে বিগত সময়ে শেখ হাসিনার পরিবারসহ ৫ হাজার নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে প্লট লুটপাট করেছে। নানা অনিয়মের মাধ্যমে বরাদ্দ নেওয়া বিগত সরকারের দোসরদের সব প্লট বরাদ্দ বাতিল চাই।
দাবি আদায় না হলে আমাদের বাপ-দাদার ভিটেমাটির ওপর দিয়ে যাওয়া ৩০০ ফুট সড়ক বন্ধ করে অবরোধের কঠোর কর্মসূচি দেওয়া হবে।আমরা আমাদের জমি ফেরত চাই। পরে রাজউকের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান তারেক ক্ষতিগ্রস্ত আদিবাসীদের সাথে মোবাইল ফোনে তাদের নামে বরাদ্দকৃত প্লট বাতিলের বিষয়ে আলোচনা করা হবে বলে আশ্বস্ত করলে বিক্ষুব্ধরা ঘেরাও কর্মসূচি স্থগিত করে চলে যান।
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...
লালমনিরহাট প্রতিনিধি : জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমা...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...

মন্তব্য (০)