ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় ট্রাকের ধাক্কায় তুহিন ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর)সকালে শহরের জলঢাকা পেট্রোল পাম্প এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত তুহিন ইসলাম জলঢাকার মীরগঞ্জ চেয়ারম্যান পাড়ার গোলাম আজমের ছেলে। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে নিহত তুহিন তার বউকে মোটরসাইকেল যোগে রংপুর নিয়ে যায়।সেখানে তাকে রেখে তুহিন বাড়ি ফিরছিলেন এসময়ে জলঢকা প্রেট্রোল পাম্প এলাকায় পৌছালে পিছন দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।
পরে সে ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি) জাহাঙ্গীর আলম মন্ডল বলেন, ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে।আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...
নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

মন্তব্য (০)