ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রজব আলী বাবলুর অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি। এছাড়া ইউনিয়ন পরিষদের কম্পিউটার ও আসবাবপত্র ভাঙ্চুর করাসহ তালা লাগিয়ে দেওয়া হয়েছে। বিএনপি’র স্থানীয় নেতা-কর্মীরা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে বিক্ষোভ মিছিল করে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গিয়ে চেয়ারম্যান ও সচিবের কক্ষে তালা লাগিয়ে দেন।
এসময় তারা চেয়ারম্যানের কক্ষের চেয়ার, নামফলক ও সচিবের কক্ষের কম্পিউটার, প্রিন্টার মেশিন ভাঙ্চুর করে। বিক্ষুব্ধ বিএনপি নেতা-কর্মী ও এলাকাবাসী ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলুর পদত্যাগ দাবি করে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ প্রদর্শন ও তালা লাগানোর পর ইউপি ভবনের সামনে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন,সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মওলা, মোতালেব হোসেন, শামসুল আলম প্রমুখ। উল্লেখ্য, চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে কেবলমাত্র গুনাইগাছা ইউপি চেয়ারম্যান রজব আরী বাবলু দায়িত্ব পালন করছিলেন। এরআগে ১০টি ইউনিয়নে প্রশাসক নিয়োগ করা হয়েছে।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...
নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

মন্তব্য (০)