ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার দিন ব্যাপী ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) নঈম উদ্দিন।
ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ মাছ শিকারী জেলেরা পালিয়ে গেলেও মাছ ও জাল ফেলে যায়। অভিযান শেষে রাতে নৌ বন্দর এলাকায় জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ গুলো এতিম খানায় বিতরণ করা হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা বদরুজ্জামান মিয়া, চিলমারী নৌ-বন্দর থানার এএসআই এরশাদুল হক প্রমূখ। এ ব্যাপারে মৎস কর্মকর্তা বদরুজ্জামান মিয়া বলেন, পুড়িয়ে ফেলা জালের আনুমানিক মূল্য ২ লাখ ৮৫ হাজার টাকা।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...
নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

মন্তব্য (০)