ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অন্যায় সাজা বাতিল ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে আসার পরিবেশ তৈরি করার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। কুড়িগ্রাম জেলা বিএনপি’র আয়োজনে বুধবার দুপুরে মজিদা আদর্শ ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সাইফুর রহমান রানা, সাবেক সহসভাপতি ও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ অন্যান্যরা। সমাবেশে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনাসহ দ্রুত নির্বাচন দেয়ার দাবী জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে অর্ন্তবর্তী সরকারের নিকট স্মারক লিপি প্রদান করে জেলা বিএনপি।
জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বলেন, তারেক রহমানের অন্যায় সাজা বাতিল ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে আসার পরিবেশ তৈরি করাসহ দ্রুত নির্বাচন দিতে হবে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মোঃ সাইফুর রহমান রানা বলেন, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও অন্যায় সাজা বাতিল করে দেশে ফিরিয়ে আনা হোক। আমরা পত্রিকায় দেখেছি এখনও তার নামে ৮০টি মামলা রয়েছে। এসব মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে দেশে ফিরে আনার ব্যবস্থা করতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি উদার্ত আহবান জানান তিনি।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

মন্তব্য (০)