প্রতীকী ছবি
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসের সঙ্গে পিকআপের ধাক্কায় পিকআপের আরোহী ব মহিউদ্দিন খান (৬৪) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিশারু আলী খানের ছেলে।
সোমবার (২১ অক্টোবর) দিবাগত সাড়ে দশটার দিকে ভাঙ্গা- ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে।
এ ব্যাপারে শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট আশিকুজ্জামান জানান, সোমবার ( ২১ শে অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে ভাঙ্গা -ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার বামনকান্দা নামক স্থানে এক্সপ্রেস ওয়েতে স্বাধীন পরিবহনের একটি গাড়ির চাকা পাংচার হওয়ায় বাসটিতে নতুন চাকা লাগানোর কাজ চলছিল। এ সময় ঢাকা থেকে রাজবাড়ীগামী কাঠের আসবাবপত্র ভর্তি একটি পিকআপ পিছন দিক থেকে এসে বাসটিকে ধাক্কা দেয়। এ সময় পিকআপের আরোহী ব্যবসায়ী মহিউদ্দিন খান নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)