• সমগ্র বাংলা

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যায় দুই আওয়ামীলীগ নেতা গ্রেফতার

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশিকুর রহমান আশিক হত্যা মামলার আসামি জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আনিসুর রহমান টিপু ও তার ছোট ভাই যুবলীগ কর্মী মোহাম্মদ আরিফুর রহমান জিয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আনিসুর রহমান টিপু (৪৯) ও আরিফুর রহমান জিয়ন (৪৬) কুড়িগ্রাম পৌরশহরের নাজিরা ব্যাপারি পাড়া এলাকার মৃত আব্দুর রউফ মণ্ডলের ছেলে।

জানা গেছে, নিহত আশিক কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের কৃষক চাঁদ মিয়ার ছেলে। উলিপুরের পাঁচপীর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। গত ৫ আগস্ট আশিক ও তার ছোট ভাই আতিকুর রহমান মিছিলে গিয়েছিলেন। মিছিলে হামলায় আশিক মাথায় আঘাত পেয়ে বাসায় ফেরেন। ১৮ আগস্ট হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ সেপ্টেম্বর মারা যান আশিক। আরও জানা গেছে, আশিক হত্যার ঘটনায় জেলার তিন সাংবাদিক ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুসহ ১০৪ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতপরিচয় ৫শ থেকে ৬শ জনকে আসামি করা হয়েছে। গত ১০ অক্টোবর কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী রুহুল আমিন বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন। রুহুল আমিন কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের সেনের খামার গ্রামের বাসিন্দা। কুড়িগ্রাম সদর থানার ওসি নাজমুল আলম বলেন, আশিক হত্যা মামলার আসামি দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অ...

১

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...

image

মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপি...

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...

image

পঞ্চগড়ে ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে বিক্...

৩

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...

image

সীমান্তের বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির মোবাইল সা...

৪

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...

image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

৫

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

  • company_logo