ছবিঃ সংগৃহীত
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় মোবাইল নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে৷ ১৩ বছর বয়সী তার আপন চাচাভাই খুন হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় গাবতলী উপজেলার নারুয়ামালা এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের নাম মোবাশ্বের হোসেন। সে ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় নিহত মোবাশ্বরের ১৯ বছর বয়সী জেঠাতো ভাই নাবিল কে আটক করেছে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল।
স্থানীয়রা জানান, ঘটনার দিন চাচাতো ছোট ভাই মোবাশ্বের বড় ভাই নাবিলের মোবাইল ফোন তাকে না বলে নিয়ে খেলা করছিল। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নাবিল ধারালো একটি বার্মিজ চাকু দিয়ে নিজ ঘরে মোবাশ্বরকে জবাই করে হত্যা করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন নাবিলকে আটক করে পুলিশে সংবাদ দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ প্রসঙ্গে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, মোবাইল ফোন নিয়ে বিরোধে ১৩ বছর বয়সী শিশু মোবাশ্বেরের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ইতিমধ্যেই নিহতের ঘাতক বড় ভাই আটক হয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)