ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ির ৩টি রুমের ৩লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। শুক্রবার(১৯ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার চাকিরপশার তালুক গ্রামের মোঃ সাদেকুল ইসলামের বাসায় আগুন লাগে। পথচারীরা আগুন দেখে চিৎকার দিলে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। আগুনের লেলিহান শিখায় ৪টি রুমের মধ্যে ৩টি রুমে আগুনে প্রজ্বলিত হয়ে উঠে।
খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ বাহিনীরা ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। এরইমধ্যে ৩টি রুমের আসবাবপত্র, টিভি-ফ্রিজ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। রাজারহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ আখতারুজ্জামান সওদাগর বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। তবে ঘটনার সময় বাসার মালিক কিংবা ভাড়াটিয়া কেউ ছিল না।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

মন্তব্য (০)