ফাইল ছবি
কক্সবাজার প্রতিনিধিঃ সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মিয়ানমার নৌ বাহিনীর গুলিতে ওসমান গনি নামের এক জেলে নিহত হয়। নিহত জেলে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ কোনা পাড়ার :বাঁচা মিয়া"র ছেলে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে দু জেলে।
৯ অক্টোবর বুধবার বিকাল আড়াই টার সময় সেন্টমার্টিন দ্বীপ ও মিয়ানমার মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে এ ঘটনা ঘটে।
বাংলাদেশের মাছ ধরার নৌকায় মিয়ানমারের নৌবাহিনী গুলি করে এবং ৬টি বোট ও ৫০-৬০ জন জেলেসহ আটক করে বলে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আদনান চৌধুরী। তিনি জানান
ঘটনার বিষয়ে জেলেদের পরিবারের সদস্যরা ১০ অক্টোবর বৃহস্পতিবার সকালে আমাকে অবগত করে। তিনি জানান বৃহস্পতিবার দুপুর ১২ টার মিয়ানমার নৌবাহিনী বাংলাদেশ কোস্টগার্ডের নিকট ১ টি নৌকাসহ মৃতের লাশ ও ১০ জন জেলেকে হস্তান্তর করে। বর্তমানে কোস্টগার্ডের তত্ত্বাবধানে নৌকা ও মৃত ব্যক্তির লাশসহ ১১ জন জেলে নিয়ে শাহপরীরদ্বীপ জেটিতে অবতরণ করেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী জানা যায়, মিয়ানমার কর্তৃপক্ষ অন্যান্য ৫ টি বোট সহ জেলেদের ছাড়েনি। এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)