• গণমাধ্যম

পবিপ্রবি সাংবাদিক সমিতির সাথে উপাচার্যের মতবিনিময় সভা 

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (পবিপ্রবিসাস) সাথে পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক দিক নিয়ে উপাচার্য ও সাংবাদিক সমিতির সদস্যদের সঙ্গে  আলোচনা হয়।

৮ অক্টোবর (মঙ্গলবার ) রাত ৯ টায় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের আবাসিক ভবনের সান্ধ্যকালীন অফিসে সাংবাদিক সমিতির সঙ্গে মতবিনিময় সভা করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম,  ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান,  প্রক্টর অধ্যাপক মো. আবুল বাশার খান এবং ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা ড. এবিএম সাইফুল ইসলাম, সিএসই অনুষদের সাবেক ডিন মো. জামাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির হোসেন,  সহ-সভাপতি মারসিফুল আলম রিমন, সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত তুহিন সহ সাংবাদিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। 

এসময় সাংবাদিক সমিতির ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। এসময় উপাচার্য  আশ্বাস দেন সাংবাদিক সমিতির কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে তিনি সকল ধরনের  সাহায্য করতে প্রস্তুত আছেন। এছাড়াও পবিপ্রবিসাসের অগ্রগতির কথা উল্লেখ করে তিনি জানান পবিপ্রবিসাসের কাজের ব্যাপ্তি দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিকেও হার মানায়। 

সকলের প্রত্যাশা অনুযায়ী কাজ করার অনুভূতি ব্যক্ত করে ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতি এযাবতকাল পর্যন্ত সত্য ও সাহসিকতার পরিচয় দিয়ে কাজ করেছে। এ ধারা অব্যাহত থাকলে আমরা আগামীতে একটা সুন্দর ও সুশৃঙ্খল বিশ্ববিদ্যালয় গড়তে পারবো।” তিনি আরও বলেন, “অতীতের সব অবিচার ও বৈষম্যগুলো নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা, আবাসন ও গবেষণাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। দ্রুতই আমরা তা বাস্তবায়নের দিকে নিয়ে যাব।”

মন্তব্য (০)





image

বিশেষ সম্মাননায় ভূষিত সাংবাদিক সোয়েব সিকদার

১

নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ &...

image

মুক্তাগাছা প্রেস ক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২

ময়মনসিংহ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ১ নভেম্বর ২০২৬ ময়...

image

বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাসিরুল আলম, সম্পাদক এন এ জ...

৩

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে নাসিরুল...

image

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যম...

৪

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, ...

image

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খা...

৫

নিউজ ডেস্ক : অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ...

  • company_logo