• রাজনীতি

শাহবাগ থানা বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ

  • রাজনীতি

ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ  সন্ত্রাসী, দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন শাহবাগ থানা বিএনপি।  

মঙ্গলবার (৮ অক্টোবর -২৪) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা কাঁচা বাজার, কাকরাইল ও রমনা থানা এলাকায় এ লিফলেট বিতরণ করেন বিএনপির নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ কালে ২০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম চন্দন বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যামে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর কিছু দূর্বৃত্ত ও সন্ত্রাসীগোষ্ঠী সরকারি, বেসরকারি, ব্যাক্তি মালিকানাধীন বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, দখলদারী, লুটপাট ও চাঁদাবাজির ঘটনা ঘটাচ্ছে এবং বিএনপির নেতাকর্মীদের নাম ভাঙিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আমরা বিএনপির নেতৃবৃন্দ জননেতা মির্জা আব্বাসের নির্দেশে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ডকে প্রতিহত করবো ইনশাআল্লাহ।  

তিনি বলেন, আমাদের সন্ত্রাস বিরোধী আন্দোলনে ঢাকাবাসীর সহযোগিতা চাই। আমরা ঢাকাবাসীকে সকল ধরনের সহযোগিতা করবো ইনশাআল্লাহ।

লিফলেট বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন আবদুল রশিদ, আবদুল আউয়াল, মো. মিজান, মো. শামীম, মো. জাহিদ, মো. জানি, মো. আফরোজ, মো. রহিম, মো. কাউসার, মো. শাওন, মো. উজ্জ্বল, মো. ফারুক, মো. সোহেল, মো. স্বপন, মো. আলাউদ্দিন প্রমুখ।

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...

image

‎আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা...

নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...

image

একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে: রিজভী ‎

নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

image

আ.লীগের কৃপা পাওয়ার জন্য জামায়াত সব সময় চেষ্টা করে: রিজভী

নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...

image

‎আপার পথেই হাঁটছেন আপনারও, টিকতে পারবেন না: জামায়াত আমির

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

  • company_logo