ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ তিস্তা মহাপরিকল্পনা চায়না সরকারের মাধ্যমে বাস্তবায়ন হওয়ার কথা। এটি এমন পর্যায়ে রয়েছে যা নীতি নির্ধারণীর বিষয়। তবে তিস্তার ভাঙ্গন রোধে সরকারের নির্দেশে স্টাডি শেষ করা হয়েছে।
শুক্রবার বিকেলে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের কালিরহাট এলাকায় তিস্তা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এবং স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন পানি উন্নয়ন বার্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভুঞা। তিনি আরো বলেন, পর্যাপ্ত বাজেট দিয়ে বন্যার পানি নেমে যাওয়ার পর তিস্তার ভাঙ্গন কবলিত এলাকায় কাজ করা হবে। এছাড়া ২য় পর্যায় ডিপিপিতে ধরলা, ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদী খননের কথাও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব, নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, উপ বিভাগীয় প্রকৌশলী রাফসান জানি, নদী বিশেষজ্ঞ ড. তুহিন ওয়াদুদ প্রমুখ।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

মন্তব্য (০)