ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ “ শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার ” স্লোগানে দিনাজপুরে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। র্যালী আলোচনাসভার মধ্য দিয়ে দিবসের কর্মসূচিতে অংশ নেন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক শিক্ষিকারা।
আজ শনিবার জিলা স্কুলে আয়োজিত দিবসের কর্মসূচিতে বক্তব্য দেন প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক সোহাগ চন্দ্র সাহা, জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সরকারি বালিকা বিদ্যালয়ের মোক্তার আহমেদ,বাংলা স্কুলের নেজামুল ইসলাম, চেহেলগাজী শিক্ষা নিকেতনের আলতাফ হোসেন, ঈদগা বালিকা বিদ্যালয়ের ফজলুর রহমান, ফুলবন মাদ্রাসার আব্দুর রাজ্জাক, উথরাইল গোয়ালহাটের রিয়াজুল ইসলাম এবং চিরিরবন্দরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইমরুন নেছাসহ অন্যান্য শিক্ষক।
বৈষম্য দুরীকরণে এমপিওভুক্ত বে-সরকারি শিক্ষক কর্মচারিদের চাকুরী জাতীয় করণের এক দফা দাবিতে র্যালীতে দাবি সম্বলিত ব্যানার বহন করেন ভুক্তভোগীরা।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

মন্তব্য (০)