• সমগ্র বাংলা

বিশ্বনবীকে নিয়ে কটুক্তি করায়  শার্শায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি ও অবমাননা করায় যশোরের শার্শায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে জুম্মা নামাজের পরে শার্শা উপজেলা ইমাম পরিষদের আয়োজনে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন বাজারে এই কর্মসূচী পালন করেন।
এ সময় বক্তারা বলেন, ভারতের বিজেপি দলসহ ভারতীয়রা বার বার বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কে এবং কুরআনকে অবমাননাা ও কটুক্তি করে আসছে। আমরা হুঁশিয়াড় করে দিতে চাই, ভারতের ইতিহাস হচ্ছে মুসলমানদের ইতিহাস। ভারতের স্বাধীনতা দিয়েছে মুসলমানরা। সেই ভারতে বসে ভারতীয়রা মুসলমানদের বিরুদ্ধে লেগেছে। আমরা তোমাদের প্রতিবেশী বাংলাদেশ, তোমরা ভুলে যেও না। বাংলাদেশের মুসলমানের সুক্ষ ইমান যদি কখনো জেগে ওঠে, তাহলে আবারো আমরা ইতিহাস মনে করিয়ে দিব। আমাদের বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) ও কুরআনকে নিয়ে অবমাননা ও কটুক্তি করলে আমরা চুপ থাকবো না।

বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও নাভারন কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি মাওলানা আব্দুস সামাদ কাসেমী, মুফতি মাওলানা নুর মোহাম্মাদ জিহাদী, নাভারন হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মাদ আব্দুল্লাহ ও মাওলানা এসএম আবু তৈয়ব  প্রমূখ

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অ...

১

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...

image

মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপি...

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...

image

পঞ্চগড়ে ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে বিক্...

৩

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...

image

সীমান্তের বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির মোবাইল সা...

৪

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...

image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

৫

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

  • company_logo