ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটে বন্যাপরবর্তী তিস্তা নদীভাঙ্গন এলাকা পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভুঁইয়া। তিনি জেলা সদরের খুনিয়াগাছ ইউনিয়নের তিস্তার ডানতীর হরিণচড়া এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় লোকজনের সাথে কথা বলেন। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন,
তিস্তার দুই পাড়ের জমি জায়গা,বাড়ীঘর স্থাপনা রক্ষার জন্য স্থায়ীভাবে বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। সে ব্যাপারে সম্ভাব্যতা যাচাই ও সমীক্ষা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ সহ বিভিন্ন ধরনের তীর সংরক্ষন কাজ করা হচ্ছে।এ সময় তার সাথে রংপুর বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব ও মিজানুর রহমান, লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শূনিল কুমার রায় সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।এ ছাড়াও তিনি ধরলা নদী ভাঙ্গন এলাকাও পরিদর্শন করেন।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)