ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ একদফা দাবিতে কর্মবিরতি পালন করছে নার্সরা।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করে।
নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ সাটুরিয়ার আয়োজনে এ কর্মবিরতি পালন করা হয়।
এ সময় তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণ চান। এবং ওই পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়ন চান।
কর্মবিরতি পালন করা নার্সরা জানায়, আজ ও আগামীকাল দুই দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। তবে কর্মবিরতি চলাকালীন হাসপাতালে জরুরি ও মুমূর্ষু রোগীদের সেবায় নার্স ও মিডওয়াইফ জরুরি স্কোয়াডে নিয়োজিত থাকবে। এ ছাড়া ইমারজেন্সি, ওটি কর্মবিরতির আওতামুক্ত থাকবে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)