প্রতীকী ছবি
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হিরন শেখ হিরু (৪৫) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি একজন ঠিকাদার হিসেবে কাজ করেন।
মঙ্গলবার (১ অক্টোবর) সাড়ে ১১ টার দিকে উপজেলার দ্বিতীয়াখন্ড ইউনিয়নের তালুকদারকান্দি এলাকায় একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিরন শেখ ওই এলাকার আলিম উদ্দিন শেখের ছেলে।
জানা গেছে, তালুকদারকান্দি এলাকার নির্মানাধীন ভবনের ছাদে ঝুলন্ত বিদ্যুতের তার সরাতে গেলে বিদ্যুতায়িত হন তিনি। বিদ্যুতস্পৃষ্ট অবস্থায় ছাদের উপর পড়ে ছিলেন তিনি। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোকতার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

মন্তব্য (০)