ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীরা বিভিন্ন দাবীতে মানববন্ধন করেছে। সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্ন মানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণকে হয়রানী করার প্রতিবাদে এবং গ্রহাকপ্রান্তে নিরবিচ্ছিন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহারপূর্বক বিআরইবি-পিবিএস একীভ’তকরণসহ অভিন্ন চাকুরী বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিত করণের দাবী দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শতভাগ গ্রাহক সেবা চালু রেখে একযোগে সারা দেশের মতো নওগাঁতেও এই শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিন দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার ১১টি উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম আকিয়াব হোসেন, আহসান হাবীব, এজিএম শাহরিয়ার বাপ্পী, আরিফুল ইসলাম, সমিতি-২ এর ডিজিএম সেকেন্দার আলী, এজিএম আব্দুল মোত্তালেব, আনোয়ার হোসেন প্রমুখ।
আকর্ষন করেন। মাননীয় প্রধান উপদেষ্ঠা দ্রুত সকল বৈষম্য দূর করে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবী পূরণ করে দেশব্যাপী বৈদ্যুতিক কর্মকান্ডে গতি ফিরিয়ে আনতে আশু প্রদক্ষেপ গ্রহণ করবেন। যদি দাবী মেনে নেওয়া না হয় তাহলে আগামীতে রাজপথে নেমে আরো কঠোর আন্দোলনের হুমকি প্রদান করেন বক্তারা।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

মন্তব্য (০)