ফাইল ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় একজন বাই সাইকেল আরোহি নিহত হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে বাড়ী ফেরার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত ব্যক্তি নুর আলম (৪৫) বিরামপুরের বিজুল গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।
বিরামপুর থানার উপ পরিদর্শক কামরুজ্জামান জানান, বিরামপুর পৌর শহরে একজন মুদি ব্যবসায়ী নুর আলম। শনিবার মধ্যরাতে দোকান বন্ধ করে বাইসাইকেল চালিয়ে বাড়ী ফিরছিল সে। পথিমধ্যে বিজুল এলাকায় একটি ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে দুর্ঘটনাস্হলে মারা গেছে সে। আজ রবিবার সকালে নিহতের বাড়ীতে লাশের সুরতহাল তৈরিসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন তারা।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

মন্তব্য (০)