• সমগ্র বাংলা

গোপালপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধিঃ  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আইন শৃঙ্খলা সংক্রান্তে এক মতবিনিময় সভা বুধবার দুপুরে গোপালপুর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 

গোপালপুর উপজেলার ৪৬ টি পূজা মন্ডপে পূজা উদযাপন হবে, এরমধ্যে পৌরসভায় ১৪ টি পূজা মন্ডপে, এবং ইউনিয়ন পর্যায়ে ৩২ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

প্রত্যেকটি পূজা মন্ডপে সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ থাকবে, এবং প্রত্যেকটি পূজা মন্ডবে আনসার সদস্য, পুলিশ প্রশাসনের দায়িত্বরত কর্ম দায়িত্ব পালন করবেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত,

পূজা উদযাপন পরিষদের সভাপতি অভিজিৎ দে নিন্টু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পলয় কুন্ডু, পূজা উদযাপন পরিষদের সদস্য প্রবীর চন্দ্র চন্দ্র, উপজেলা জামায়াতের আমির মো. হাবিবুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ, থানা মসজিদের পেশ ইমাম মুফতি নুরুল্লাহ, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, বিশিষ্ট ব্যবসায়ী বেলায়েত হোসেন তালুকদার, ঝাওয়াইল বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি পিযুষ কান্তি শাহা প্রমূখ। এ সময় হিন্দু সম্প্রদায়ের সকল শ্রেণিপেশার লোক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পুলিশ প্রশাসন, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অ...

১

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...

image

মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপি...

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...

image

পঞ্চগড়ে ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে বিক্...

৩

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...

image

সীমান্তের বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির মোবাইল সা...

৪

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...

image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

৫

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

  • company_logo