ছবিঃ সিএনআই
দোহার (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার দোহারের তিনটি ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিতদের পুনর্বাসনের অভিযোগে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে গণতন্ত্রগামী ও স্বৈরাচার বিরোধী দোহারবাসীর ব্যানারে কর্মসূচীতে ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেয়। মিছিলটি জয়পাড়া কলেজ থেকে বের হয়ে জয়পাড়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড় হয়ে উপজেলা প্রাঙ্গণে এসে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, শেখ হাসিনার দোসরদের উপজেলা প্রশাসনের সহায়তায় পুনর্বাসন করা হয়েছে। যারা ছাত্র আন্দোলনে হামলায় অংশ নিয়েছে তাদের জায়গা দোহারের মাটিতে হবেনা। এসময় দোহারের তিনটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানদের অপসারণের দাবি জানান বিক্ষোভকারীরা।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)