প্রতীকী ছবি
কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান মজিদকে কুপিয়ে জখম করেছে দুর্বত্তরা। বুধবার সকালে সাড়ে ৭ টার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহারীয়া গ্রামে এ ঘটনা ঘটে। চেয়ারম্যানের স্ত্রী আফরোজা জানান, আমার স্বামী মজিদ সকাল সাড়ে ৭ টার দিকে মোটর সাইকেল যোগে মাছের পুকুরে যাচ্ছিলো। পথিমধ্যে শেখপাড়া বিহারীয়া গ্রামের ফজলুর বাড়ির সামনে পৌঁছালে ফকির মন্ডলে ছেলে ফজলু মন্ডল(৩৫) ও হাসিব(২৪), ফজলু মন্ডলের ছেলে রাফাত(২৩), কুদ্দুসের ছেলে সাবু(২৪), তমছেলের ছেলে জনি(২৭) মোটর সাইকেলের গতিরোধ করে উপর্যুপরি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে খোকসা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করে। এখন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নেয়া হচ্ছে বলে জানান তিনি।
এবিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ বলেন, আমি ঘটনাস্থলে অবস্থান করছি। খোঁজ-খবর নিচ্ছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)