• লিড নিউজ
  • সমগ্র বাংলা

পঞ্চগড়ে পৃথক পৃথক এলাকায় শিশুসহ দুইজনের মৃত্যু

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক পৃথক এলাকায় রায়হান (৩) ও সাজিরন বেগম (৮০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন, জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের রওশনপুর গ্রামের সুয়েল রানার ছেলে রায়হান ও জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ পৌরসভার পাটোয়ারী পাড়া এলাকার মৃত আবুল হোসেনের স্ত্রী সাজিরন বেগম।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জেলার তেঁতুলিয়া ও দেবীগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা দুটি ঘটে।         

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেঁতুলিয়ার রওশনপুর গ্রামে নিজ বাড়িতে সকালে শিশুটির মা শিশুটিকে নিয়ে বাড়ির কাজ করছিলেন। এর মাঝে শিশুটিকে নিয়ে টিউবঅয়েল পাড়ে বসিয়ে দিয়ে কাপড় কাঁচতে গেলে মায়ের অজান্তে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে পড়ে যায় সে। কিছু সময় পর রায়হানকে দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।  

এদিকে দুপুরে সাজিরন বেগম নামে ওই বৃদ্ধা পায়ে হেঁটে দেবীগঞ্জ পৌরসভার কলেজ পাড়া থেকে পাটোয়ারী পাড়ায় যাচ্ছিলেন। এসময় প্রশিকা মোড় সংলগ্ন এশিয়ান হাইওয়ে পার হতে গেলে ডোমার থেকে দেবীগঞ্জের লক্ষিরহাটের উদ্যেশে যাওয়া একটি মোটরসাইক তাকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় ও দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা পৃথক ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় পরিবারগুলোর পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানায় পৃথক পৃথক দুটি  অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অ...

১

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...

image

মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপি...

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...

image

পঞ্চগড়ে ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে বিক্...

৩

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...

image

সীমান্তের বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির মোবাইল সা...

৪

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...

image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

৫

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

  • company_logo