• লিড নিউজ
  • গণমাধ্যম

জামালপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • Lead News
  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা) এর সাথে প্রেসক্লাব জামালপুর ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তব্য দেন প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত  সভাপতি মোখলেছুর রহমান লিখন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক এর সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক রাজন্য রুহানি, প্রেসক্লাব জামালপুরের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মিলন, কার্যনির্বাহী সদস্য আব্দুল আজিজ প্রমুখ। 

নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জেলার সার্বিক  আইনশৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গিবাদ, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধ, যানজট নিরসন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে উম্মুক্ত আলোচনায় অংশ নেন।

তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশিং কার্যক্রমে সকলের সর্বাত্মক সহোযোগিতা কামনা করেন এবং উম্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয় দ্রুত সময়ে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। 

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সোহেল মাহমুদ পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বিশেষ সম্মাননায় ভূষিত সাংবাদিক সোয়েব সিকদার

১

নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ &...

image

মুক্তাগাছা প্রেস ক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২

ময়মনসিংহ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ১ নভেম্বর ২০২৬ ময়...

image

বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাসিরুল আলম, সম্পাদক এন এ জ...

৩

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে নাসিরুল...

image

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যম...

৪

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, ...

image

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খা...

৫

নিউজ ডেস্ক : অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ...

  • company_logo