ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে অবাস্তব পরীক্ষা পদ্ধতি বিরোধী ছাত্র মঞ্চের উদ্যোগে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ শে সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে উক্ত কর্মসূচি পালিত হয়।
এ সময় শিক্ষার্থীরা বর্তমানে মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষাসূচী প্রণয়ণ করা হয়েছে তা অযৌক্তিক ও পরীক্ষা নির্ভর দাবি করে তা পরিবর্তন ও পরিমার্জন করতে আহবান জানান। তারা শিক্ষাকালীন মূল্যায়ন ৩০ শতাংশের পরিবর্তে সর্বোচ্চ ১০ শতাংশ রাখার দাবি করেন এবং পরীক্ষায় প্রতিটি বিষয়ে ৯০ নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়ার দাবি জানান ।
এছাড়া ও প্রশ্ন ফাঁস রোধ, বাস্তুবমুখী শিক্ষা ব্যবস্থা প্রনয়ন, মুখস্থ নির্ভর সিলেবাস বাতিল, অটোপাস বন্ধ করা সহ শিক্ষা খাতের দুর্নীতি রোধ করার আহবান জানান।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী বৃন্দ অংশগ্রহণ করেন।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)