• সমগ্র বাংলা

উলিপুরে ব্রহ্মপুত্র নদে স্যালো মেশিন বিস্ফোরণে যুবকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে স্যালো মেশিন মেরামত করতে গিয়ে নুরু মিয়া(২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের হকের চরে। নিহত নুরু মিয়া ওই এলাকার আব্দুস ছাত্তারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে হকের চর বাজারের উত্তরদিকে ব্রহ্মপুত্র নদের তীরে ডিজেল চালিত স্যালো মেশিন মেরামত করতে যান নুরু মিয়া। এসময় স্যালো মেশিনটি চালু করলে হঠাৎ বিস্ফোরিত হয়ে মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নুরু মিয়ার।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সি‌দ্দিক ঘটনার সত্যতা নি‌শ্চিত করে জানান, এ ঘটনায় থানায় এক‌টি অপমৃত্যু(ইউডি) মামলা দায়ের করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অ...

১

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...

image

মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপি...

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...

image

পঞ্চগড়ে ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে বিক্...

৩

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...

image

সীমান্তের বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির মোবাইল সা...

৪

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...

image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

৫

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

  • company_logo