ছবিঃ সিএনআই
ফেনী প্রতিনিধিঃ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো.নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। সরকারি তহবিল থেকে সেখানে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) ফেনীর শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারাত করে এ কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা আহতদের কাছে দ্রুত আর্থিক সহায়তা তুলে দিচ্ছি।
দীর্ঘ মেয়াদে আহত-নিহতদের পরিবারদের আর্থিক সহায়তা ও কর্মসংস্থান ও পুনর্বাসনের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। লজুলাই আন্দোলনের সবগুলো বিষয় ডকুমেন্টেশন করা হচ্ছে বলেও জানান তিনি।
ফুলগাজীর উত্তর আনন্দপুরের শহীদ ইশতিয়াক হোসেন শ্রাবণের কবর জিয়ারতের সময় আরো উপস্থিত ছিলেন, ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান ও শ্রাবণের পিতা নেসার আহমেদ।
৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে ইশতিয়াক হোসেন শ্রাবণ শহীদ (নিহত) হন।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)