• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে জমিয়াতুল মোদার্রেছীনের মতবিনিময় সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ মাদরাসা শিক্ষক-কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক সংগঠন "বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন" ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও মাদরাসা শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শনিবার দুপুরে ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদরাসা হল রুমে এ দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা আহব্বায়ক ও ঈশ্বরগঞ্জ ডিএস কামিল সহকারী অধ্যাপক আরবী মাওলানা আব্দুর রউফ আকন্দ নোমানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও বিএনপির সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহীন।

পানান ইসলামীয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক সিরাজুল হক ভুঁইয়ার সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শোয়াইব। বিশেষ অতিথি হিসেবে অন্যানের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ময়মনসিংহ শাখার উপদেষ্টা ডক্টর ইদ্রিস খান, ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল জলীল আকন্দ, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান মো. এনামুল হক প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা:) এঁর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করেন। পরে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অ...

১

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...

image

মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপি...

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...

image

পঞ্চগড়ে ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে বিক্...

৩

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...

image

সীমান্তের বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির মোবাইল সা...

৪

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...

image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

৫

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

  • company_logo