• লিড নিউজ
  • গণমাধ্যম

সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু আটক

  • Lead News
  • গণমাধ্যম

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু আটক হয়েছেন। বর্তমানে তারা ময়মনসিংহের ধোবাউড়া থানায় আছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকা থেকে তাদের আটক করেন স্থানীয় জনতা। পরে তাদের ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করেন তারা।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া জানান, রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে একটি প্রাইভেটকারযোগে সীমান্তের দিকে যাচ্ছিলেন সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু। সীমান্ত এলাকা থেকে তাদের আটক করেন এলাকাবাসী। তাদের সঙ্গে আরও আটক হয়েছেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও গাড়িচালক সেলিম। তাদের বহনকারী ওই প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মো. আজিজুল ইসলাম বলেন, বর্তমানে আটক চারজন পুলিশ হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে। এনিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মোজাম্মেল বাবু।

এর আগে সপরিবারে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ।

গত ৬ আগস্ট বিকাল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি সপরিবারে ভারতে ঢোকার চেষ্টা করেন। সে সময় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মো. খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছিলেন।

সেদিন তিনি জানিয়েছিলেন, ৬ আগস্ট বিকালে শ্যামল দত্ত তার স্ত্রী ও কন্যাকে নিয়ে ইমিগ্রেশনে প্রবেশ করেন। পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে দেশত্যাগে তার নিষেধাজ্ঞা থাকার বিষয়টি জানানো হয়। এরপর শ্যামল দত্তকে স্ত্রী-কন্যাসহ ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়।

মন্তব্য (০)





image

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : ঢাকার ধানমন্ডি ৩২-এ জামাতের সমাবেশে পেশাগত...

image

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ...

image

‎দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়...

image

‎গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সব ধারার ...

image

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্...

  • company_logo