ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ৩০ ঘন্টার ব্যবধানে আরো একটি খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ১২ টায় শহরের জয়পুরপাড়াতে বখাটেদের ছুরিকাঘাতে রানা মিয়া নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন তার স্ত্রী রোজী বেগম যিনি এখন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
নিহত রানা মিয়া (৪৫) ওই এলাকার মৃত আজিজার রহমানের ছেলে ও পেশায় একজন লোহা ব্যবসায়ী। জানা যায়, বোনের বাড়িতে পারিবারিক এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে স্ত্রী রোজিনা বেগম রোজী কে নিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী রানা মিয়া। পথে স্থানীয় কয়েকজন বখাটে দাবি করা চাঁদার টাকা না পেয়ে এই দম্পতিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। জড়িতদের এরই মধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় সদর থানা পুলিশ।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

মন্তব্য (০)