• সমগ্র বাংলা

রাণীনগরে কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে দুইদিন ব্যাপী কৃষক/কৃষাণী প্রশিক্ষণ চলছে। রবিবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পৃষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় ২দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণে উপজেলার ৩০জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের প্রথমদিন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হকের সভাপতিত্বে প্রশিক্ষণে পাঠদান করেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো: রেজাউল করিম। এছাড়াও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলামও প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণ শেষে প্রতিজন প্রশিক্ষণার্থীদের মাঝে বিভিন্ন সবজির বীজসহ পতিত জমিতে পুষ্টিবাগান তৈরির জন্য অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হবে জানান কৃষি কর্মকর্তা। এসময় প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞানের সঠিক ব্যবহার করে সাংসারিক কাজের ফাঁকে নিজেদের পতিত আঙ্গিনায় সবজির বাগান করে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বিক্রি করে আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়ার প্রতি আহব্বান জানান কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অ...

১

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...

image

মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপি...

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...

image

পঞ্চগড়ে ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে বিক্...

৩

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...

image

সীমান্তের বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির মোবাইল সা...

৪

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...

image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

৫

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

  • company_logo