ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে সীতাকুন্ডে শীপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে ১২ জন দগ্ধের সংবাদ পাওয়া গেছে।আজ ৭ সেপ্টেম্বর সাড়ে ১১টায় উপজেলার কাসেম জুট মিলস এলাকায় এস,এন কর্পোরেশন নামের শীপইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
কুুমরা ফায়ার সার্ভিস দুটি ইউনিট অকুস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন বলে জানান ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন কর্মকর্তা মুহাম্মদ মামুন।
আহতরা হলেন জাহাঙ্গীর (৪৮) আহমদ উল্লাহ(৩৮) কাসেম(৩৯) সাগর (২০) আল- আমীন (২৩) করিম (২১) হাবিব (৩২) বরকত (২৩) আনোয়ার (৫০)রফিক (৩০) ও সাইফু (৩০) এস,এম কর্পোরেশনের ম্যানেজার ওমর ফারুক বলেন,আমরা পরিবেশের নিয়ম সেনেই জাহাজের কাটিং করি। তবে এঘটনা অনাকাংখিত। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। চমেক হাসপাতাল সুত্র জানায়,গুরুতর আহত ১২ জনকে হাসপাতালে ৩৬ নং বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে, তাদের শরীরে ৮০- ৯০ শতাংশ দগ্ধ হয়েছে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)