• রাজনীতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক‌কে মারধর, দুই যুবদল নেতা বহিষ্কার

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার ‘সুস্পষ্ট’ অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা শাখার আহ্বায়ক নুর জামাল হক ও সদস্য সচিব আতিকুর রহমান লেবুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জেলা যুবদল সভাপতি রায়হান কবির এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। 

দলীয় প্যাডে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বহিষ্কৃত নেতৃবৃন্দের অপকর্মের কোনো দায়দায়িত্ব দল নেবে না। এ ছাড়াও একই বিজ্ঞপ্তিতে দলের নেতাকর্মীদের বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হ‌য়ে‌ছে। বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হলেও কী ধরনের শৃঙ্খলা ভঙ্গ তা উল্লেখ করা হয়নি।

তবে জেলা যুবদ‌লের এক‌টি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রা‌তে নাগেশ্বরী উপজেলা শহরে তা‌মিম নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক‌কে মারধরের ঘটনা ঘটে। অভিযুক্ত দুই যুবদল নেতা ওই সমন্বয়কের ওপর হামলায় জড়িত। হামলায় আহত ওই সমন্বয়ক বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিষয়ে আহ্বায়ক নুর জামাল হককে ফোন দিলে নুর জামাল ফোন রিসিভ করেননি। আর সদস্য সচিব আতিকুর রহমান লেবুকে কল দিলে ব্যস্ততার কথা বলে সং‌যোগ কেটে দেন।

প‌রে তা‌কে ফোন করলে আর রিসিভ করেননি। জেলা যুবদ‌লের সভাপতি রায়হান ক‌বির বলেন, সুস্পষ্ট অভিযো‌গের ভিত্তিতে ওই দুই যুবদল নেতা‌কে দল থেকে বহিষ্কার করা হ‌য়ে‌ছে।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo