ছবিঃ সংগৃহীত
সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার মানিকখালি ব্রিজের সামনে ঘেরের কুঁড়েঘর থেকে গলায় রশি দেওয়া অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত যুবক উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের শাহিনুর সরদারের ছোট ছেলে রাজা সরদার (২০)। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে সরেজমিন গিয়ে মৃত যুবকের ভাই বাদশা জানান প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় বাড়ি থেকে ঘের চৌকি দেওয়ার জন্য বাসায় এসেছিল সকালে বাড়ি যেতে দেরি হওয়ার কারণে নিজেই ঘেরে যেয়ে দেখে গলায় রশি দেওয়া অবস্থায় দরজার সামনে ঘরের মধ্যে মাটিতে পড়ে আছে।
আশাশুনির থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, মানিক খালির ব্রিজের নিচে ঘেরের কুঁড়েঘর থেকে একটি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। ময়নাতদন্তের পরে এর মৃত্যুর কারণ জানা যাবে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)