• রাজনীতি

শ্রীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির দুই সদস্যকে অব্যাহতি

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সম্পাদক মন্ডলীর দুই সদস্যকে অব্যাহতি দিয়েছে গাজীপুর জেলা বিএনপি। গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এবং দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত নোটিশে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) অব্যাহতির ওই নোটিশ প্রেরণ করে জেলা বিএনপি। অব্যাহতিপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন শ্রীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান নয়েছ এবং শ্রীপুর উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও গাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.এ গণি মৈশাল। তাদেরকে দলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে চিঠিতে উল্লেখ রয়েছে। মশিউর রহমান নয়েছ উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে এবং এম.এ গণি মৈশাল একই ইউনিয়নের নিজ মাওনা গ্রামের ভারত মৈশালের ছেলে।

 শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার জানান, সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম মাতবর তাঁর কার্যালয়ে অনুপস্থিত থাকেন। গত ২০ আগস্ট গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান নয়েছ এবং সাধারণ সম্পাদক এম.এ গণি মৈশাল শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মাতবর পরিষদের কর্যিক্রম চলমানে মিটিং করেন।

ওই মিটিংয়ে চেয়ারম্যানের দুই পাশে মশিউর রহমান নয়েছ এবং এম.এ গণি মৈশাল উপস্থিত থেকে মিটিং শেষ করেন। ওই মিটিংয়ের সকল কর্যক্রমে উপস্থিত থাকায় বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে তাদেরকে দলের সকল পদ থেকে অবাহতি দেওয়া হয়।

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...

image

‎আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা...

নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...

image

একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে: রিজভী ‎

নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

image

আ.লীগের কৃপা পাওয়ার জন্য জামায়াত সব সময় চেষ্টা করে: রিজভী

নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...

image

‎আপার পথেই হাঁটছেন আপনারও, টিকতে পারবেন না: জামায়াত আমির

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

  • company_logo