ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ ছাত্র গণঅভ্যুত্থানের এক মাস পূ্র্ন হওয়ায় শহীদদের স্বরণে পাবনার চাটমোহরে শহিদী মার্চ কর্মসুচি পালন করা হয়েছে। ছাত্র গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উদ্যোগে চাটমোহর উপজেলা পরিষদের সামনে থেকে একটি মিছিল বের করা হয়।
মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় দুর্নীতিবিরোধী মানববন্ধন কর্মসূচি। এ সময় বক্তব্য দেন ফয়সাল কবির, শেখ জাবের আল শিহাব, ওয়াহিদীল সরকার, আরিয়ান ইমরান, সাজেদুর রহমান সেজান, সাব্বির রহমান প্রমুখ। বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি অবিলম্বে ছাত্র হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

মন্তব্য (০)