• রাজনীতি

ক্ষমতায় গেলে আন্দোলনে শহীদের মর্যাদা দেবে বিএনপিঃ দুলু  

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ-মন্ত্রীঅধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ছাত্র-জনতা বা বিএনপি’র আন্দোলনে নয়, শেখ হাসিনার উপর আল্লাহর গজব পড়েছে। সেই গজবে শেখ হাসিনা পালয়ে গেছে। ছাত্র-জনতা বা বিএনপি’র আন্দোলন ছিলো সেই গজবের ওছিলা মাত্র।

মঙ্গলবার লালমনিরহাট জেলার পাটগ্রাম, হাতীবান্ধাও কালিগঞ্জ উপজেলার পৃথক পৃথক বিএনপি’র  কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন। 

সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আওয়ামীলীগের চেয়ে জাতীয় পার্টি বড় অপরাধী। কারণ আওয়ামীলীগকে ক্ষমতায় থাকতে গত ১৬ বছর সহযোগিতা করেছে জাতীয় পার্টি।তাদের দোসর হিসেবে জাতীয় পার্টিরও বিচার এখন সময়ের দাবী। 

বিএনপি ক্ষমতায় গেলে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রাষ্ট্রীয় ভাবে শহীদ ঘোষনাসহ বীরের মর্যাদা দেয়া হবে।

এ সময় তিনি আগামী দূর্গাপূজায় আওয়ামীলীগ যেন বিশৃঙ্গলা তৈরী করতে না পারে সেই দিকে বিএনপি-র নেতাকর্মীর সর্তক থাকার আহবান জানান।

কর্মী সভায়গুলোতে বক্তব্য রাখেন,বিএনপি’র কেন্দ্রীয় কমিটি’র অন্যতম সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান,জেলা বিএনপি’র সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক একে এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ। 

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...

image

‎আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা...

নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...

image

একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে: রিজভী ‎

নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

image

আ.লীগের কৃপা পাওয়ার জন্য জামায়াত সব সময় চেষ্টা করে: রিজভী

নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...

image

‎আপার পথেই হাঁটছেন আপনারও, টিকতে পারবেন না: জামায়াত আমির

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

  • company_logo