• সমগ্র বাংলা

কুড়িগ্রামে অনিয়মের অভিযোগ তুলে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে আন্দোলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে নানা অনিয়মের অভিযোগ তুলে শরীফের হাট এম ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফের পদত্যাগ দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।

গত- ৩১ আগস্ট থেকে আন্দোলন করছে তারা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী মাসুদ মিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠানটি থেকে ব্যানার হাতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে সমাবেশ করে। এ সময় পদত্যাগ চেয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে পরিষদ প্রাঙ্গন। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আব্দুর রউফ তার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া গেলে পদত্যাগ করবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেয়ার পরও আন্দোলন কেন বিষ্ময় প্রকাশ করেন। তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম স্যারের সাথে কথা হয়েছে। তিনি ছুটিতে রয়েছেন। তিনি ছুটি শেষে আসলে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে তদন্ত করবেন। তদন্তে আমি দোষী প্রমাণিত হলে পদত্যাগ করবো। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

সাবেক শিক্ষার্থী মাসুদ মিয়া বলেন, আব্দুর রউব স্যারের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্যে, রাজনৈতিক প্রভাবখাটানোসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি প্রতিষ্ঠানটিকে দূর্নীতির আখরায় পরিণত করেছেন। আমরা তার পদত্যাগ দাবি করছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিষ্ঠানটির সভাপতি মিনহাজুল ইসলাম জানান, শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অ...

১

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...

image

মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপি...

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...

image

পঞ্চগড়ে ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে বিক্...

৩

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...

image

সীমান্তের বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির মোবাইল সা...

৪

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...

image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

৫

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

  • company_logo