ছবিঃ সংগৃহীত
মানিকগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রফিক শেখ (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন।সোমবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকা আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি তারাসীমা অ্যাপারেলস লিমিটেড পোষাক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ট্রাক শ্রমিক রফিক শেখ সানিকগঞ্জ জেলার সদর উপজেলার রৌহাদহ এলাকার শেখ ক্ষুদি মিয়ার পুত্র।গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপল চন্দ্র দাস বলেন, সোমবার সকালে নয়াভিঙ্গি তারাসিমা গার্মেন্টস এলাকায় ঢাকাগামী সেলফি পরিবহন বাসের সাথে আরিচা গামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের উপরে থাকা রফিক শেখ নামে এক শ্রমিকের মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

মন্তব্য (০)