• রাজনীতি

কুষ্টিয়ায় মতবিনিময় সভা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের আহব্বান জামায়াত আমিরের

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

কুষ্টিয়া প্রতিনিধিঃ দ্রুততম সময়ে মধ্যে নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আহব্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান। রবিবার সকালে কুষ্টিয়া কুমারখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সাথে একমত বিনিময় সভায় এই আহবান জানান তিনি।জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে জামাতের অসংখ্য নেতা কর্মী জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তবে স্বৈরাচারী সরকারের পতনের পর তারা এ ব্যাপারে সাধারণ ক্ষমা ঘোষণা করলেও সুনির্দিষ্ট অপরাধীদের কোন ছাড় দেওয়া হবে না বলেও জানান। জামাত আমির এসময় আয়না ঘরসহ বিগত সরকারের সময় বিরোধী মত দমনে সরকারের নানা অপকৌশলেরর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, তারা নির্বাচনের ব্যাপারে যে যৌক্তিক সময়ের কথা বলছে খুব শিগগিরই সেই সময়টি নির্দিষ্ট করে করে দেওয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সরকারের সময়ে অনেক নিরীহ মানুষ, এমনকি বিদেশে থেকেও বিভিন্ন মিথ্যা মামলায় আসামি হয়েছেন। ৫ আগস্ট সরকারের পতনের পর আবারও দেশে একই রকম প্রক্রিয়ায় নিরীহ ও নির্দোষ মানুষকে মামলার আসামি বানানো হচ্ছে। এ ব্যাপারে জামায়াত নেতাকর্মীদের কঠোর নির্দেশ দেওয়া আছে। এ কারণে তারা কোন মামলায় নিরীহ মানুষকে আসামি করেছেন না। তবে একটি দল এ ধরনের মামলা করলেও তাদের হাইকমান্ড বলছে পুলিশের উচিত মামলা গ্রহণের সময় আসামীর ব্যাপারে যাচাই-বাছাই করে দেখা। জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কোন মানুষের অধিকার ক্ষুন্ন হবে না।

বরং বৈষম্যহীন ইনসাফের সমাজ ব্যবস্থা কায়েম হবে।পরে জামাতের আমির ডাঃ শফিকুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের হাতে ২ লাখ টাকা করে ১৪টি শহীদ পরিবারের সদস্যদের হাতে মোট ২৮ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন।কুষ্টিয়া জেলা জামাতের আমির আবুল হাশেমের সভাপতিত্বে মতবিনিময় সভায় কুষ্টিয়ার আশেপাশের কয়েকটি জেলা জামাতের আমিরগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...

image

‎আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা...

নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...

image

একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে: রিজভী ‎

নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

image

আ.লীগের কৃপা পাওয়ার জন্য জামায়াত সব সময় চেষ্টা করে: রিজভী

নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...

image

‎আপার পথেই হাঁটছেন আপনারও, টিকতে পারবেন না: জামায়াত আমির

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

  • company_logo