• সমগ্র বাংলা

ইলিশের পরিবর্তে সাগরে টনে টনে মিটা পানির মাছ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি: ইলিশের পরিবর্তে সাগরে মিলছে মিটা পানির মাছ। জেলেরা অধীর আগ্রহে জাল ফেলছে ইলিশ ধরতে,কিন্তু ৮-১০ কেজির বেশী ইলিশ মিলছে না।তাই হতাশ মনোরথ নিয়ে সপ্তাহ খানেক ধরে ফিরছে জেলেরা।সপ্তাহ ধরে ইলিশের পরিবর্তে পেয়ে যাচ্ছে মিটা পানির মাছ। ঝাকে ঝাকে দল বেধে এসব মাছ সাগরে কোলাহল করতে পরিলক্ষিত হয়ে জেলেরো এবার ফেলছে জাল।এতে ধরা পড়ছে টনে টনে বিভিন্ন প্রজাতির মিটা পানির মাছ।মূলত চট্টগ্রামের ফটিকছড়ি ছাড়া ও পাশ^বর্তী সকল উপজেলার পুকুর ও চাষাবাদকৃত মাছের ঘের ইত্যাদি ডুবে যাওয়া এসব মাছের এখন আবাসস্থল দাড়িঁয়েছে সাগরে।

ফলে অনায়াসে জেলের জালে আটকা পড়ছে মিটা পানির মাছ রুই,কাতলা ,মৃগেল তেলাফিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ।অনেক ক্রেতা ইলিশের আশায় ঘাটে গেলে ও ব্যর্থ মনোরথ হয়ে ফিরবার কালে কিন্তু খালি হাতে ফিরছে না। তারা পেয়ে যাচ্ছে এসব মাছ তুলনামুলক সহনীয় দামে।পাইকারী দামে কেজি প্রতি এসব মাছ ১শ থেকে ২৫০টাকা ধরে বিক্রি চলছে।দ:কাটলী রানী রাসমিন ঘাটে ঘুরে দেখা গেছে ,সাগর থেকে আনা মাছগুলো সৈকতের পাইকারী বাজারে স্তুপ করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই রুই,কাতলা ও মৃগেল। শুধুমাত্র মিরসরাই উপজেলায় ১৬ হাজার টনের বেশী মাছ ভেসে গেছে।সাধারনত মিটা পানির মাছ সাগওে চলে আসলে বেচে থাকার কথা নয় তবে মৎস্য কর্মকর্তার মতে বন্যার সময় এসব পুকুর ,জলাশয় তলিয়ে যাওয়ায় বিভিন্ন খাল,বিল ও খোলা পানিতে আটকে ছিল।

দীরে দীরে পানি নামতে শুরু করলে মাছগলো সাগওে নেমে পড়ে। তাছাড়া বৃষ্টির কারনে সাগওে লবনাক্ততাকম ফলে জেলেদেও জালে আটকা পড়ছে এসব মাছ। জেলা মৎস্য কর্তকর্তা শ্রবাস চন্দবলেন,বন্যায় চট্টগ্রামের উপকুলের বেশ কয়েকটি উপজেলা ক্ষকিতগ্রস্থ হয়েছে। এর মধ্যে মিরসরাই ,সীতাকুন্ধসঢ়;ড ছাড়া ও নগর উপকুলের অনেক মৎস্য ঘের ও জলাশয় বন্যায় তলিয়ে গেছে। তবে বিশেষজ্ঞদের মতে এদিকে মিরসরাইয়ের সাথে রয়েছে ফেনী। আর ফেনী হতে বন্যায় ডুবা পুকুর ও মৎস্য ঘের থেকে এসেছে এসব মাছ।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অ...

১

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...

image

মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপি...

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...

image

পঞ্চগড়ে ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে বিক্...

৩

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...

image

সীমান্তের বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির মোবাইল সা...

৪

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...

image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

৫

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

  • company_logo