• সমগ্র বাংলা

অবশেষে অব্যাহতি পেলেন আলোচিত ইউপি ভ’মি কর্মকর্তা ফাতেমা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ অবশেষে কর আদায়ের অর্পিত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে আলোচিত ইউনিয়ন ভ’মি কর্মকর্তা মোছা: ফাতেমা খাতুনকে। সম্প্রতি নওগাঁর রাণীনগর উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) শেখ নওশাদ হাসান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিষয়টি জানা গেছে।উপজেলার রাণীনগর-গোনা ইউনিয়ন ভ’মি উপ-সহকারী কর্মকর্তা মোছা: ফাতেমা খাতুনের বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে প্রকাশিত প্রতিবদেনগুলো ব্যাপক ভাইরাল হয়। বিশেষ করে সম্প্রতি “১০৭টাকার খাজনার জন্য ঘুষ দিতে হয় আড়াই হাজার টাকা” শিরোনামে দেশের জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় বিভিন্ন গনমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে নড়েচড়ে বসে প্রশাসন।

এছাড়া কর্তৃপক্ষকে না জানিয়ে বহিরাগত দালালকে ভ’মি অফিসে বসিয়ে ঘুষ বাণিজ্য করা, সেবা নিতে আসা সাধারণ মানুষদের সঙ্গে অশালীন ব্যবহার করাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে একাধিকবার প্রতিবদেন প্রকাশিত হয়। এমন প্রতিবদেনের প্রেক্ষিতে তদন্তে সত্যতা পাওয়ায় মোছা: ফাতেমা খাতুনের উপর অর্পিত ভ’মি উন্নয়ন কর আদায় সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের দায়িত্বভার সংশ্লিষ্ট রেজিস্টার মো: সিরাজুল ইসলামের উপর প্রদান করা হয়েছে।১০৭টাকার খাজনা প্রদানে আড়াই হাজার টাকা ঘুষ দেয়া ভুক্তভোগী কাজী গোলাম কুদ্দুস বলেন এমন দুর্নীতবাজ কর্মকর্তার জন্য এই শাস্তিটুকু অনেক কম হয়ে যায়। এমন কর্মকর্তাদের জন্য আজ ভ’মি অফিসগুলো ঘুষ বাণিজ্য আর অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে।

যদি এই দুর্নীতিবাজ এই কর্মকর্তাকে দ্রুত এই অফিস থেকে বদলী করা না হয় তাহলে আমরা ভুক্তভোগীরা আন্দোলনের জন্য রাস্তায় নামতে বাধ্য হবো।উপজেলা সহকারী কমিশনার (ভ’মি)  শেখ নওশাদ হাসান বলেন বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে ফাতেমাকে তার উপর অর্পিত কর আদায়ের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছি। পরবর্তি নির্দেশনা ছাড়া তিনি কর আদায়ের কোন কাজই করতে পারবেন না। যদি আবার তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অ...

১

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...

image

মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপি...

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...

image

পঞ্চগড়ে ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে বিক্...

৩

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...

image

সীমান্তের বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির মোবাইল সা...

৪

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...

image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

৫

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

  • company_logo