• লিড নিউজ
  • রাজনীতি

শ্রীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহত পরিবারকে বিএনপি নেতার নগদ অর্থ প্রদান

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ "যারা আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে, তাদেরকে শ্রদ্ধা জানাতে হবে। এ স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে তাদের পরিবারকে সবসময় মনে রাখতে হবে। কোনো সহায়তার মাধ্যমে তাদেরকে স্বীকৃতি দেওয়া ও মূল্যায়ন করা যাবে না। জাতি হিসাবে আমরা তাদের মনে রাখব"।গাজীপুরের শ্রীপুরের মাওনায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহত দুই পরিবারের সদস্যদেরকে সান্তনা দিতে এসে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৯ টায় শ্রীপুর পৌরসভার দারগাচালা এলাকার শুক্কুর আলীর ছেলে নিহত হাফেজ শরিফুল ইসলাম এবং গুলিবিদ্ধ হয়ে আহত শাকিলকে দেখতে আসেন। এসময় তিনি ওই দুই পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা দেন।

তিনি আরো বলেন, আপনার জানেন দীর্ঘদিন যাবত এদেশে নির্যাতন, অত্যাচার চলে আসছিল। দুর্ণীতি, সন্ত্রাসের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে পারব। আমরা আশা করছি এ পরিবর্তনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এবং দেশ সন্ত্রাস, দুর্ণীতি ও মাদকমুক্ত হবে। এলাকার মানুষ শান্তিতে, সস্তিতে বসবাস করতে পারবে। নির্ভয়ে চলাচল করতে পারবে। মানুষের মধ্যে যে একটা আতঙ্ক ছিল সে অবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো।এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা ফজলুুল হক, গাজীপুর জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, শ্রীপুর পৌর বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন প্রধান, গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আনোয়ার হোসেন বেপারী, পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের অ্যাডভোকেট মাহিদুল ইসলাম নয়ন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামসুল হক শ্যামল, পৌর ছাত্রদলের আহবায়ক মামুন আকন্দসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo