• রাজনীতি

যৌক্তিক সময়ে নির্বাচন হবে : অধ্যাপক মুজিবুর রহমান

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধিঃ প্রশাসনকে ঢেলে সাজিয়ে যৌক্তিক সময়ে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।অনেকে দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানালেও এই প্রশাসন রেখে ভালো নির্বাচন সম্ভব নয়।তাই প্রশাসনকে ঢেলে সাজিয়ে যৌক্তিক সময়ে নির্বাচন উপহার দেয়া উচিত। নির্বাচেন মান একই রকম থাকলে তার প্রয়োজন নেই বলে জানান তিনি।বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য দোয়া ও তাদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন- আন্দোলনে নিহত ও আহতদের পাশে দাড়ানোর সময়   ভারত গেইট খুলে দেয়ায় বাংলাদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এতে লাখ লাখ মানুষ দূর্ভোগে পড়েন। জুলুমের কারনে অনেক বড় বড় দেশ ধ্বংস হয়ে গেছে। ভারত জুলুম করে থাকলে সেই দেশটিও ধ্বংস হয়ে যাবে বলে হুশিয়ারি দেন তিনি।জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠানে জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ডা. সামিউল হক ফারুকী, জামালপুর জেলার ভারপ্রাপ্ত জেলা আমীর অধ্যাপক মাওলানা মো: খলিলুর রহমানসহ দলীয় নেতা ও নিহতদের স্বজনেরা বক্তব্য রাখেন।পরে নিহত ১৩ জনের পরিবারের মাঝে দুই লাখ টাকা করে সহায়তা প্রদান এবং দোয়া পরিচালনা করা হয়।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo