ছবিঃ সিএনআই
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে সুনীল কুমার মন্ডল (৪৫) নামে একজন নিহত ও ৭ জন আহত হয়েছে। বুধবার (২৮ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার পাওয়ার গ্রিড সাবস্টেশনের সামনে এই ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।নিহত সুনীল কুমার মন্ডল সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা দক্ষিণপাড়া গ্রামের মৃত উপেন্দ্রনাথ মন্ডলের ছেলে।
আহতরা হলেন, বিনেরপোতা গ্রামে তারাপদ মন্ডলের ছেলে মনোহর মন্ডল (৪২), একই গ্রামের স্বপন শীলের ছেলে উত্তম কুমার শীল (৩৫), মৃত রবীন্দ্র দেবনাথের ছেলে বাবু দেবনাথ (৩৮), হরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে সুরঞ্জন বিশ্বাস (৩৪), রবীন্দ্রনাথ মল্লিকের ছেলে প্রহল্লাদ মল্লিক (৪০), প্রশান্ত মন্ডলের ছেলে বিরিঞ্চি মন্ডল (৫০) ও ফজলুর রহমানের ছেলে তরিকুল ইসলাম (৩৫)।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি মেম্বার বিশ্বনাথ জানান, সুনীল মণ্ডলসহ তারা ৮ জন একটি ইঞ্জিন ভ্যানে চড়ে সাতক্ষীরার দিকে ঘেরে মাছ ধরতে যাচ্ছিল। পথিমধ্যে ভোর সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় পাওয়ার গ্রিড সাব স্টেশনের সামনে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি পরিবহন তাদের ইঞ্জিন ভ্যানটিকে সজরে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সুনীল মণ্ডল। আহত হয় তার অপর ৭ সঙ্গী।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করায়। আহতদের মধ্যে উত্তম শীল ও সুরঞ্জন বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় বাসিন্দা দীপঙ্কর কুমার জানান, পল্লী বিদ্যুতের পাওয়ার গ্রিড সাবস্টেশনে বালি ভরাট করার জন্য সড়কের উপরে বালির স্তুপ করে রাখা হয়েছে। হলে চলাচলের রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে দু...
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের দক্ষিণ সস্তাপুর এলাকার শ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

মন্তব্য (০)