• সমগ্র বাংলা

কুড়িগ্রামে কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮ তম মৃত্যুবার্ষিকী আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালন করা হয়েছে। এর আয়োজন করেন ফুলবাড়ী সাহিত্য পরিষদ ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর শহীদ লুৎফর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচীর সভাপতিত্ব করেন ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর উপদেষ্টা ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী সংগ্রামী। এতে মুল আলোচক ছিলেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক চারণ কবি আজিজুল হাকীম মন্ডল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী সাহিত্য পরিষদণ্ডএর সভাপতি ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা সাংবাদিক ইউনুছ আলী আনন্দ, ফ্রেন্ডস ফোরামের যুগ্ম আহ্বায়ক কবি ও লেখক সিরাজুল ইসলাম সীমান্ত, সাহিত্য পরিষদণ্ডএর যুগ্ম সাধারন সম্পাদক, ফ্রেন্ডস ফোরাম সদস্য কবি ও লেখক নুর ইসলাম, সাহিত্য সম্পাদক ও ফ্রেন্ডস ফোরাম সদস্য লেখক আদনান মানিক, সাহিত্য পরিষদণ্ডএর কোষাধ্যক্ষ, ফ্রেন্ডস ফোরাম সদস্য কবি ও লেখক নাজমুল হুদা, সদস্য তরুন কবি অপূর্ব চন্দ্র বর্মণ।

এতে উপস্থিত থেকে কর্মসূচি সফল করেন ফুলবাড়ী সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক, ফ্রেন্ডস ফোরামের সদস্য সচিব, কবি ও গল্পকার আবদুল মান্নান আকন্দ। অলোচনা সভা শেষে জাতীয় কবির জান্নাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন চারণ কবি আজিজুল হাকীম মন্ডল। দোয়া শেষে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ঈদগাহ মাঠে কৃষ্ণচূড়া গাছ রোপণের সিদ্ধান্ত নেয়া হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অ...

১

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...

image

মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপি...

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...

image

পঞ্চগড়ে ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে বিক্...

৩

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...

image

সীমান্তের বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির মোবাইল সা...

৪

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...

image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

৫

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

  • company_logo