• লিড নিউজ
  • সমগ্র বাংলা

পাবনায় ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ২

  • Lead News
  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছেন।মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাতটার দিকে ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সাইফুল ইসলাম (৪৪) নাটোরের লালপুর উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া হাজিরহাট গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে একটি বিদেশি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। আহতরা হলেন, লালপুর উপজেলার রামকান্তপুর গ্রামের রাজন হোসেন (২২) এবং আসমাউল মোল্লা (৪৭)।

প্রতিদিনের ন্যায় তারা মোটরসাইকেলে রূপপুর প্রকল্পে কাজে যাচ্ছিলেন।পুলিশ ও স্থানীয়রা জানান, লালপুরের দিক থেকে একটি মোটরসাইকেলে তিনজন রূপপুর প্রকল্পের দিকে কাজে যাচ্ছিলেন। সকাল আনুমানিক ৭টার দিকে ঈশ্বরদী শহরের প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় পোস্ট অফিস মোড়ে একটি দ্রুতগামী ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাইফুল নিহত হন। গুরুতর আহত দু'জনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরক্ষণেই তাদেরকে রাজশাহী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

ঈশ্বরদী থানার পুলিশ উপ-পরিদর্শক (এস আই) জুলহাস উদ্দিন মুঠোফোনে জানান, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে তারা মরদেহ উদ্ধার এবং আহতদের চিকিৎসায় ঈশ্বরদী হাসপাতালে পাঠান। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবেন।

মন্তব্য (০)





image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

image

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ জনের কারাদণ্ড, ১৩ ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদ...

image

পাবনায় স্কুলে হামলা ভাংচুরের ঘটনায় বিএনপির একাংশের নেতাদে...

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্...

image

দিনাজপুরে আন্তঃজেলা চক্রের ৪ ডাকাত গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি : ডাকাতির কাজে ব্যবহৃত আধুনিক প...

image

নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় কর্মসংস্থ...

  • company_logo